,

হৃদরোগে আক্রান্ত হয়ে কাশিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা আক্তারের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (২৯) গত ৩১ অক্টোবর বুধবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)।

নিহত সালমা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বারইয়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী এবং পাশ্ববর্তী মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের আবু রশিদ ড্রাইভারের মেয়ে। মৃত্যুকালে ১০ মাস বয়সী ১টি শিশু সন্তান, স্বামী, শুভাকাঙ্খী, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল ৯.০০ টায় মরহুমার স্বামীর বাড়ি কাশিনগরের বারইয়া গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

এদিকে সালমা আক্তারের মৃত্যুর খবর শুনে চৌদ্দগ্রামের শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। মরহুমার মৃত্যুকে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমসহ সকল শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।