,

হোমনায় সাংবাদিক পলাশের পিতার দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
January 14, 2020
news-image

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনার কুমিল্লার কাগজের সাংবাদিক মো. শফিকুল ইসলাম পলাশের পিতা আব্দুর রাজ্জাক সরকার (৮৬) এর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী দড়িচর মাঠে জানাজা শেষে দূর্গাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক,সহ স্থানীয় কয়েক শতাধিক মুসল্লী অংশ গ্রহণ করেন ।

এ সময় সাংবাদিক শফিকুল ইসলাম পলাশ ছাড়াও,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মরহুমের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল মোত্তালিব সরকার,ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গণি, ভাগিনা অ্যাডভোকেট সালাহ উদ্দিন আহমেদসহ স্থানীয় মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।

মৃত্যুকালে তিনি- স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।