,

২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে আরও ৪০ জন, আক্রান্ত হয়েছে ৩৮৬৮ জন

আজকের কুমিল্লা ডট কম :
June 26, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮৬৮ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ১ হাজার ৬৬১ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৯ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে ৫৩ হাজার ১৩৩ জন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ৬৬টি পরিক্ষাগারে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। সংগ্রহ করা হয়েছিল ১৮ হাজার ২৭৫টি।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি।