,

২৪ ফেব্রুয়ারি চাঁদপুর জেলাজুড়ে বিদ্যুৎ থাকবে না

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2016

12734234_945216552253038_1377806806106540417_nচাঁদপুর প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর শহরসহ জেলার সকল উপজেলায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চাঁদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবার আপ-গ্রেডেশন কাজের জন্যে আগামী ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর পৌরসভাসহ জেলার সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
এ কাজে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।