২৭ নভেম্বর নিকার সভা: ৬ জেলা নিয়ে ‘মেঘনা’ নামে বিভাগ হচ্ছে
স্টাফ রিপোর্টার:
বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। দেশের দুই প্রধান নদীর নামে নতুন দুই বিভাগের এমন নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী ২৭ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। ওইদিন বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ২ জুন নিকার বৈঠকের তারিখ নির্ধারিত ছিল। ওই মিটিংয়ের আলোচ্যসূচিতেও ছিল দুই বিভাগ গঠনের প্রস্তাব। পরে সেই মিটিং স্থগিত হয়।
কিন্তু এরই মধ্যে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
নিকার নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা করে থাকে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী/প্রতিমন্ত্রী। এছাড়া রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা।
নতুন আরও দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর আগের সব বিভাগের নাম à¦