,

৩০০ কোটির ক্লাবে টাইগার

আজকের কুমিল্লা ডট কম :
January 4, 2018
news-image

বিনোদন ডেস্কঃ
বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’। এরই মধ্যে ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে ছবিটি। এমনকি ভেঙে দিয়েছে বেশকিছু রেকর্ড। যার ফলে বলিউডের এই সুপারস্টারের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন কিছু রেকর্ড।

৩১৬ কোটি রুপি আয় করে ফেলেছে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’। ফলে তিনি হলেন বলিউডের একমাত্র অভিনেতা যার তিনটি ছবি ৩০০ কোটির ক্লাবে ঢুকেছে। অন্য দুটি হলো ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’।