৮ ঘণ্টা ধরে শহরে তাণ্ডব চালালো বন্যহাতি!
আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2016
জঙ্গলের বন্য হাতি হঠাৎ আজ বুধবার ঢুকে পড়েছিল ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়িতে। শহরেরর ঘনবসতিপূর্ণ এলাকায় পূর্ণবয়স্ক এই হাতি আট ঘন্টারও বেশি সময় ধরে তান্ডব চালায়। হাতির আঘাতে বহু ঘর, স্থাপনার ক্ষতি হয়েছে।

দৌড়ে পালানোর সময় হাতটি বেশ কিছু গাড়ি, মটরসাইকেল ভেঙ্গেছে। কয়েক ঘন্টা চেষ্টার পর বনকর্মীদের একটি দল ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে অচেতন করতে সক্ষম হয়।