আইন অমান্য করায় কুমিল্লা সদরের ৭টি দোকানকে জরিমানা
আজকের কুমিল্লা ডট কম :
April 5, 2020
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্থানে শনিবার (৪ এপ্রিল) অসহায় মানুষের মাঝে খাদ্য সাহায্য প্রদান করা হয়।
পরবর্তীতে দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় আইন অমান্য করে দোকান খোলা রাখায় একটি চায়ের দোকানকে জরিমানা করা হয়।
এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক শহরের মগবাড়ি ও ভাটপাড়া এলাকায় সন্ধ্যা ৬ টার পরও দোকান খোলা রাখায় ৬টি দোকানকে জরিমানা করা হয় ।