ইউজিসির অভিন্ন নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন পরিপন্থী : কুবি শিক্ষক সমিতি
কুবি প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অভিন্ন নিয়ােগ ও পদোন্নতির নীতিমালা সংক্রান্ত নির্দেশিকাটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষা ও গবেষণা পরিপন্থী আখ্যা দিয়ে নীতিমালাটি প্রত্যাখ্যান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামীমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে এ নির্দেশিকাকে উচ্চশিক্ষাকে হুমকির মুখে ফেলে দেওয়ার অপচেষ্টা আখ্যা দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রাজনৈতিক ও আদর্শিক সিদ্ধান্ত। অভিন্ন নীতিমালা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই স্বায়ত্তশাসনের উপর চূড়ান্ত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বলে বিশ্বাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল শিক্ষক নিয়ােগ, পদোন্নয়ন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুগােপযােগী বাস্তব ও মানসম্মত শর্ত ঠিক করবে এটাই কà