,

এপেক্স ক্লাব কুমিল্লা সিটির উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে এতিমদের নিয়ে কুমিল্লা শহরের ছাতিপট্রি এতিম খানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ জুন) বিকেলে ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্ষ ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপে. ফেরদৌস আলম দুলাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর এপে. মাইজ উদ্দিন আহম্মেদ, জুনিয়র সহ-সভাপতি এপে. জি এম সামদানী, সেবা পরিচারক এপে. জহিরুল ইসলাম, সদস্য এপে. আব্বাস উদ্দিন. এপে. মিজানুর রহমান, এপে. মাইন উদ্দিন, এপে শরীফ, সুমনসহ আরো অনেকে।

উল্লেখ্য, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি ধারাবাহিক সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে গরীব ও দু:স্থ্যদের মাঝে পোশাক বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।