,

এমকে আনোয়ারের মৃত্যুতে ড. মোশাররফের গভীর শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2017
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন এক শোক বাণীতে প্রবীণ রাজনীতিক বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক বাণীতে ড. মোশাররফ বলেন, এম কে আনোয়ারের মৃত্যুতে আমি শোকাভিভূত। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন খাঁটি দেশপ্রেমিক রাজনীতিক। তিনি দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠিত করতে বিরোচিত ভূমিকা রেখেছেন। জাতি তার অবদানের কথা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এমকে আনোয়ারের মৃত্যুতে জাতি দেশ ও জনগণের উন্নয়নে নিবেদিত একজন প্রাণকর্মীকে হারালো। কুমিল­াবাসী একজন অভিভাবক হারালো। এদিকে এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ড. মারুফ এক শোক বার্তায় এমকে আনোয়ারের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।