,

এরশাদের জোট আওয়ামীলীগ জোটের বি টিম – কুমিল্লায় রুহুল কবির রিজভী

আজকের কুমিল্লা ডট কম :
May 8, 2017
news-image

আশিকুর রহমান আশিকঃ
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদের নেতৃত্বে যে জোট সেটা হচ্ছে আওয়ামীলীগেরই একটা অংশ। তারা ওই জোটের হিসেবেই কাজ করছে। এটা আওয়ামী জোটেরই “বি” টিম। এটা গণতন্ত্রের জন্য বা আজকে যে মানুষের অধিকার হনন করা হচ্ছে, মানুষের নির্বাচন ভোট নিরুদ্দেশ করা হচ্ছে-সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য বিএনপির যে আন্দোলন, এই ধরনের দায়িত্বশীল আন্দোলনের সাথে এ জোটের কোন সম্পর্ক নেই।
সোমবার (৮ মে) বিকেলে কুমিল্লার আদালতে ২০১৫ সালের বিএনপি জোটের অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দায়ের করা দুইটি মামলায় হাজিরা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে কুমিল্লা জেষ্ঠ জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহর আদালতে বিষ্ফোরক মামলায় এবং জ্যেষ্ঠ জুডিশিয়াল হাকিম সাইফুল ইসলামের আদালতে হাজির হন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আদালত এই দুই মামলায় তাদের উচ্চ আদালতের জামিন বহাল রেখে শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।