,

করোনায় কুমিল্লায় আরও ৬ জনের মৃত্যু , নতুন শনাক্ত ২৬৩

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ঈদের চতুর্থ দিনে করোনায় আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৩ জুলাই বিকেল থেকে ২৪ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৩জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৬১ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আর্দশ সদরে ৫, সদর দক্ষিণে ৬, বুড়িচংয়ে ৩৪, চান্দিনায় ১০, চৌদ্দগ্রামে ৯, দেবিদ্বারে ১৯, লাকসামে ৩, নাঙ্গলকোটে ২, বরুড়ায় ১৯, দাউদকান্দিতে ২,লালমাইয়ে ৫, হোমনায় ৫৫, মুরাদনগরের ৩, মনোহরগন্জ ৪, তিতাসে ২৬ জন শনাক্ত হয়েছেন।

মৃতদের মধ্যে কুমিল্লা সিটিতে ২, চান্দিনায় ১ জন,মনোহরগন্জ ১ জন,লালমাইয়ে ১ জন ও মুরাদনগরের ১ জন।

জেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ১৯২ জনে।