,

কুবি ছাত্রলীগের ইফতার আয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2022
news-image

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার হল কাম কনফারেন্স রুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম।

এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাখা ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিলে এতিমদেরও ইফতার দেওয়া হয়৷