,

কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে গাছে বেঁধে রাখার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2026
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের তৈয়া চৌকিদারের বাড়িতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে পানি ছুড়ে মারার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে একই বাড়ির মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) তৈয়া চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ অভিযোগ করেন সৌদি আরব থেকে এক নারী। সেও একই বাড়ির বাসিন্দা। একই সময় বিষয়টি বরুড়া থানাকেও তিনি অবগত করেন বলে জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন নারী তারা ঘরের জানালা দিয়ে একই বাড়ির এক নারীর উপর পানি ছুড়ে মারার অভিযোগ তুলে মোস্তফা ও জাহাঙ্গীরের স্ত্রী তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীর সঙ্গে এমন আচরণ মানবিক ও সামাজিকভাবে কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।