,

কুমিল্লার দাউদকান্দিতে ভূল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দিতে ভূল চিকিৎসায় ফারজানা আক্তার(২১) নামের এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ফারজানা ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আইটাখোলা গ্রামের প্রবাসী নুর আলমের স্ত্রী এবং রগুনাথপুর বড়বাড়ীর মৃত বারেক মিযার মেয়ে।

নিহতের স্বজনরা জানান, গত২১ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা ফারজানাকে বেসরকারী হাসপাতাল গৌরীপুর শাপলা মেডিকেলে ভর্তি করা হয়। ভোররাতে তাঁর (ফারজানার) সিজার অপারেশন করা হয়। পরদিন সকালে অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হলে সেখান থেকে একটি প্রাইভেট হাসপাতালে আইসিওতে রাখা হয়। আজ বৃহস্পতিবার সকালে নিহতের চাচা হানিফ মিয়া ফারজানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।