কুমিল্লার পূজামন্ডপে কোরআন : ১২ জনের ব্যাংক স্টেটমেন্ট সিআইডির হাতে
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় আটক ১০-১২ জনের নামের তালিকা রয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাতে। এদের সবার ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ব্যাংকিংসহ অর্থনৈতিক দেনদেনের কপিও সংগ্রহ করা হয়েছে। এসব ডকুমেন্ট গুরুত্ব দিয়ে যাচাই-বাচাই করে দেখা হচ্ছে।
রোববার (৩১ অক্টোবর) সিআইডি কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১০ দিনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাচাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সে সব তথ্য বলা যাচ্ছে না।
খান মুহাম্মদ রেজওয়ান আরও বলেন, ২৪ অক্টোবর রাতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের স্বার্থে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এরপর থেকে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আমরা।
প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনের সাতদিনের রিমান্ড শেষে শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করে সিআইডি। পুনরায় সাতদিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ছাড়াও সিআইডি হেফাজতে রয়েছেন, ঘটনার দিন ৯৯৯ নম্বরে কল দেওয়া রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টাà¦