,

বি পাড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 4, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বি পাড়া উপজেলায় শাহীনুর আক্তার (৩৮) নামের গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। কলেজের ছাদের উপর থেকে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে উপজেলার বড়ধুশিয়া কলেজের দ্বিতীয় তলা ভবনের ছাদের উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহীনুর আক্তার উপজেলার বড়ধুশিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বড়ধুশিয়া কলেজের পিয়ন রফিকুল ইসলাম কলেজেই থাকতেন। বিকেলে ছাদের উপর তার স্ত্রীর অগ্নিদগ্ধ মরদেহ পাওয়া যায়।
বি পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, আমরা যতটুকু শুনেছি, গৃহবধু কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।