,

কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
October 14, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদন্ড ও আরও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত । গতকাল রোববার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো.আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো.সাঈদ জানান, জাহাঙ্গীর হত্যা মামলায় ৯ জনের প্রাণদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।