,

কুমিল্লায় আদালতের নির্দেশে ১১৪ কেজি গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2018
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম:

কুমিল্লা আদলতের নির্দেশে মুরাদনগর থানায় বিভিন্ন মামলায় জব্দকৃত ১১৪ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলার কাপ্তান বাজার এলকায় (খেয়াঘাটে) গোমতির চরে কুমিল্লা আমলী আদালত (৮) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহাবুব খান এর উপস্থিতিতে এসব গাঁজা প্রকাশ্যে আগুনে পোড়ানে হয়।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানার এস আই সোহেল আহাম্মেদ ও কুমিল্লা মুরাদগর কোর্টের জিআরও এএস আই ফৌজিয়া আক্তার প্রমুখ। আদালত সূত্রে জানা গেছে গতকাল ১৬ জুন মুরাদনগর থানায় বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত অবৈধ মাদক দ্রব্য ১১৪ কেজি গাঁজা আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়ছে।