,

কুমিল্লায় উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার সকালে উপজেলা পরিষদ পাশের খাল থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে।

নিহত সোলেমান চৌদ্দগ্রামের শুভপুর ইউপির ফকির হাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিচয় নিশ্চিত করে নিহতের বউ নিলু আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে ফেনী ফুলগাজিতে বড় চাচাকে দেখতে আমাদের বাবার বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় রওয়ানা হন। তিনি সারা রাত বাড়িতে আসেননি। মোবাইলও বন্ধ পাওয়া যায়।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) লুঙ্গি পরা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ডান পায়ে ও মাথায় আঘাত ও মুখমণ্ডল রক্তমাখা দেখা যায়।