,

কুমিল্লায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 14, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে এক নারীসহ আরও তিন জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজন মারা যান।

সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আলী আহম্মেদের ছেলে শের খান (৬০), আইসিইউতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে সুজন (৩১) এবং করোনা ওয়ার্ডে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মাহেরপুর গ্রামের ফজলুর রহমানের মেয়ে রোকসানা (৭০) মারা যান।

উল্লেখ্য, মেডিক্যালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৯৮ জন। এদের মধ্যে করোনায় ৬৮ জন এবং উপসর্গে ১৩০ জন মারা যান।