,

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2020
news-image

স্টাফ রিপোর্টার:

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় মৃত্যুর হার বাড়ছে । ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) তাদের মৃত্যু হয় ।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাকের হোসেন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম বেপারি বাড়ির বিল্লাল হোসেন, শহরের অশোকতলা এলাকার শেফালী বেগম (৪৫) ও টমছমব্রিজ এলাকার রেখা রাণী দাস ।