,

কুমিল্লায় ভয়ানক পরিস্থিতি, এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2021
news-image

সোলায়মান হাজারী ডালিম:

কুমিল্লায় ভয়ানক রূপ ধারণ করেছে করোনা ভাইরাস পরিস্থিতি। জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে গেল এক সপ্তাহে এ জেলায় প্রাণ হারিয়েছেন ৩১ জন করোনা পজিটিভ রোগী। মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০৬।

স্থানীয়রা বলছেন স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসের তথ্যের বাইরে উপসর্গ নিয়ে কি পরিমাণ মুত্যু রয়েছে তার কোন ইয়ত্তা নেই, এর সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। কাগজে-কলমে সর্বমোট ১৫ হাজার ৯৫৫ জন আক্রান্ত হওয়ার বিপরীতে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। তবে জেলার সর্বত্র ঘরে ঘরেই জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের রোগী।

চিকিৎসকরা বলছেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকা ও অধিক জনসংখ্যার নগরী হওয়ায় কুমিল্লায় করোনা দ্রুত ছড়িয়ে পড়েছে। করোনার ডেল্টা ধরনের কারণে দিন দিন বাড়ছে মৃত্যু হার। হাসপাতালগুলোতে স্বল্পতা দেখা দিয়েছে অক্সিজেনের। কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে তৈরি হয়েছে রোগীদের রয়েছে উপচেপড়া চাপ, করোনা ইউনিটে জায়গা না পেয়ে রোগীরা বারান্দায় এবং মেঝেতে অবস্থান করছেন। ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যাসমূহ নেই খালি।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ দেওয়া তথ্য মতে, এর মধ্যে গেল সপ্তাহের শুক্রবার ২ জন, চলতি সপ্তাহের শনিবার ২ জন, রোববার ৩ জন, সোমবার ৪ জন, মঙ্গলবার ৭ জন, বুধবার ৭ এবং আজ বৃহস্পতিবার ৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক শনাক্ত ৪৫ শতাংশ, বিপরীতে সুস্থ ১৯ শতাংশ, চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৮৪৩ জন, গড় মৃত্যু ৩ দশমিক ১৭ শতাংশ।

শনাক্তের চেয়ে সুস্থ্যের হার কম:

স্বাস্থ্য বিভাগà