,

কুমিল্লা গোমতীর পাড় থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার গোমতী নদীর পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ওই মৃতদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি।

কোতয়ালি মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বক্সি দৈনিক আজকের কুমিল্লাকে জানান, সন্ধ্যায় বস্তার মধ্যে একটি শিশুর রক্তমাখা মুখ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি শিশুর রক্তমাখা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।