,

কুমিল্লা নগরীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় কুমিল্লা জেলা যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির দপ্তর সম্পাদকও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর)দিবাগত রাত পৌনে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। কোতয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বর্তমানে কোতয়ালী মডেল থানায় রাখা হয়েছে।