,

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে বাধা, আটক ১ 

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নগরীর ধর্মসাগরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের আটকে দেয়া হয়।

কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচী জানান, ৪৪ বছর বয়সী কবির হোসেন নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
নগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও আমাদের দলের এক কর্মীকে আটক করে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় সেজন্য তাদেরকে ধাওয়া দিয়েছি। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়। নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।’