কুমিল্লা-৪ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ: দুইজনের বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীসহ ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ দুইজন প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
২ জানুয়ারী বিকালে কুমিল্লা জেলা প্রশাসক সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা দেন কুমিল্লা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মুঃ রেজা হাসান।
অন্যান্য মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলো-ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জাল হোসেন, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন।
এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আঃ করিম ও আমজনতার দলের মোঃ মাসুদ রানার প্রার্থীতা বাতিল করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপি ও এনসিপিসহ ৮ দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।











