,

কুমিল্লা-৫ আসনের বিএনপি প্রার্থী ইউনুসের ওপর হামলা, আহত ১১

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনের বিএনপি প্রার্থী মো. ইউনুসের নির্বাচনী প্রচারনার সময় অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।এ সময় বিএনপির প্রার্থী ইউনুসসহ ১১ জন আহত হয়।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের নিমসার বাজারের কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোঃ ইউনুসের বড় ছেলে ড. শাহীন জানান,  মোকাম ইনিয়নের নিমসার বাজারের তিন’শ গজ দক্ষিণে যোহর নামাজ আদায় শেষে গাড়িতে ওঠার পর পর গাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে আমার বাবা, ছোট ভাইসহ ১১ জন আহত হয়।