,

মুরাদনগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
April 28, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারীতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পান্তি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ওই এলাকার মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) ও মৃত শাহ জালালের ছেলে মো. রাশেদ (৩৫)।

পুলিশ জানিয়েছে, ওসির নির্দেশনায় মুরাদনগর থানার এসআই মো. মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী সাহিদা আক্তার ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।