,

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2018
news-image

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনায় মো.রুহুল আমিন (২৬) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১০জুলাই) উপজেলার মাইজখার ইউনিয়নের আলীকামোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রুহুল আমিন ওই গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে।

ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। তাছারা সে কুমিল্লার একটি ফ্যাক্টরিতে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়িতে বড় ভাইয়ের ছেলের সুন্নতে খ্যাৎনা অনুষ্ঠানে ডিজিটাল সাউন্ড সিস্টেম স্পিকারে বিদ্যুৎ সংযোগ প্রদানকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। এসময় পরিবারের অন্য সদস্যদের নজরে পরলে আশংকাজনক অবস্থায় তাৎক্ষণিক ভাবে চান্দিনা মীম হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতালালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার এই অকাল মৃত্যুতে স্ত্রী,পুত্র ও স্বজনদের মধ্যে দেখা দেয় শোকের মাতম। বিকালে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।