চিকিৎসা সহায়তায় মানবতার হাত বাড়িয়ে দিয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে মর্মান্তিক ভাবে আক্রান্ত এক অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত ২৩ জানুয়ারি রোজ শুক্রবার বাদ জুমার নামাজের পর শেখ বাড়ি জামে মসজিদে অসুস্থ একজন ব্যাক্তিকে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
তিনি চাঁদপুর শাহরাস্তি থানার দাদিয়াপাড়া গ্রামের শেখবাড়ীর ছেলে, বর্তমান তিনি চিকিৎসাধিন অবস্থায় কুমিল্লা মর্ডান হসপিটালে ভর্তি রয়েছেন, তিনি খেটে-খাওয়া দিনমুজুর। অসহায় নিঃশব্দে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন৷ তার কিডনি সম্পূর্ণ ড্যামেজ নতুন কিডনি ছাড়া বাঁচার আশা নেই। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে বসানো খুব জরুরি। ফুসফুসে পানি জমে গিয়েছে, লিভার দিন দিন ছোট হয়ে যাচ্ছে।
এর মাঝে তিনি স্ট্রোক করেছেন। স্ট্রোকের পর তার ব্রেইনে এমন সমস্যা হয়েছে যে, আজ তিনি কাউকেই চিনতে পারছেন না, নিজের আপন বাবা মা ও পরিবার পরিজনকে তিনি একেবারেই ভুলে গেছেন। চিকিৎসা করতে গিয়ে পরিবার সর্বস্ব হারিয়েছে। প্রয়োজন অনেক টাকা। (প্রায় ৮ -১০ লক্ষ টাকা) শুধুমাত্র একটা নিম্নবিত্ত ফ্যামিলি এতো টাকা ব্যবস্থা করা অসম্ভব। তার পরিবার আজ শুধু আল্লাহর উপর ভরসা করে তাকিয়ে আছেন।

সংস্থাটির উপদেষ্টা মো. ইমরান হোসেন বলেন, ‘সামাজিক উন্নয়ন আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে ধারণ করে ২০১৯ সালে সমাজ, রাষ্ট্র ও জনগণের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার লক্ষ্যে ❝দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা❞ নামে আমরা অলাভজনক অরাজনৈতিক সামাজ সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করি। এরপর থেকে এই সংস্থার পক্ষ থেকে অসহায় দুঃস্থ দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ, রমাদানে ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান, চাহিদা অনুযায়ী নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসচ্ছল দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সহায়তা প্রদানসহ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছি।’
উপদেষ্টা নেয়ামত উল্লাহ জানান, সমাজ উন্নয়নমূলক সকল কাজে এলাকাবাসীর সমর্থন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। সবার সার্বিক পরামর্শ ও সহযোগিতা পেলে তাদের কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হবে। একই সাথে তিনি চাঁদপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ ভাইবোনদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন আপনাদের সামান্য সাহায্যই পারে একজন মানুষকে আবার বাঁচার সুযোগ। তাই আসুন এই অসুস্থ রুগির পাশে দাঁড়িয়ে তার বাচাঁর সুযোগ করে দেই।
এসময় উপস্থিত ছিলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন সজিব, সহ সভাপতি আবু ইউসুফ সুমন,উপদেষ্টা আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, সদস্য শরীফ, মোস্তফা, শেখ বাড়ির সম্মানিত মসজিদের খতিব, মুয়াজ্জিন, মুসুল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মাওলানা আব্দুল মুবিন সাহেব সর্বপরি সকলের জন্যে দোয়া কামনা করেন।










