,

চৌদ্দগ্রামের কাশিনগরে কৃষকের ধান কেটে দিলো চেয়ারম্যান মোশারেফ

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে শ্রমিক সংকটে পড়ে আবেদন করা জমির মালিকদের বোরো ফসল কেটে দিচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন ও তার নেতাকর্মীরা।

চেয়ারম্যান নিজেই কাচি হাতে বোরো ধান কেটে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগটি বেশ প্রশংসা পেয়েছে সর্বমহলে। কারণ কোন জনপ্রতিনিধিকে এই প্রথম সম্প্রতির করোনা সংকটে ধান কাটতে দেখা গেল।

তিনি জানান, আমাদের প্রিয় অভিভাবক চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক সফল রেলপথ মন্ত্রী ও মাননীয় এমপি,কুমিল্লা( দঃ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ মুজিবুল হক মুজিবের নির্দেশে কাশিনগর ইউনিয়নে শ্রমিক সংকটে যে জমির মালিক আবেদন করেছেন,তাদের আবেদনের কারনে বোরো ফসল আমরা সবাই মিলে কেঁটে দিচ্ছি।