চৌদ্দগ্রামে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যেগে আয়োজিত আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্বা খবির আহমদ মজুমদার, দৈয়ারা বরোইয়া ৩ নং ওয়াড জাতীয় পাটীর নেতা হাজী নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী সহিদ, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণত সম্পাদক রেজাউল করিম রিপন, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন সুমন, ওয়াড জাতীয় পাটির নেতা আবু জাফর টিপু, সাহাব উদ্দিন, আবদুল কাদের, শাহ জালাল,আবু তাহের খোকন, সহিদুল ইসলাম,আতাউর রহমান, আবসুছ ছামাদ, নুর ইসলাম নুরু, হাবিব উল্লা, আবদুল হাই কালু।










