,

চৌদ্দগ্রামে মাদরাসা সুপারের গাফেলতিতে স্বপ্নভঙ্গ ১১ বৃত্তি পরিক্ষার্থীর

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ফি নিয়েও রেজিষ্ট্রেশন না করায় জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারেনি ১১ ছাত্রী। চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহর গাফেলতিতে পরীক্ষা বঞ্চিত হয় ছাত্রীরা। সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও বৃত্তির জন্য অতিরিক্ত প্রাইভেটের টাকা ফেরত দেয়ার দাবিতে ছাত্রীরা মঙ্গলবার মাদরাসায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। পরীক্ষা দিতে পারেনি মাদরাসা ছাত্রী তাসলিমা, মাইমুন, মরিয়ম, আকলিমা, ফারিয়া, আমেনা, সুমাইয়া, তানজুমা, আয়েশা, তাহসিন ও উম্মে আয়মনসহ তাদের অভিভাবকরা।

জানা গেছে, ২০২৫ সালের শুরুতেই জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষার জন্য ১১ ছাত্রীকে অতিরিক্ত প্রাইভেট পড়ানো হয়। এজন্য তাদের থেকে অতিরিক্ত টাকা ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত টাকা আদায় করে মাদরাসা সুপার মাওলানা আহসান উল্যাহ।