,

চৌদ্দগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে যুুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ পারভেজ (১৮) নামের এক যুুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ আগষ্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নপুর নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহত মোঃ পারভেজ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুুর গ্রামের শুক্কুর মিয়ার পুত্র।

নিহতের মামা নাছির আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নপুর নামক স্থানে পারভেজের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শুভরঞ্জন চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতাল থেকেই নিয়ে যায় স্বজনরা।