,

চৌদ্দগ্রামে সিএনজি উল্টে চালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালিত অটো রিক্সা উল্টে মো. সবুজ (২২) নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমাানিক সাড়ে সাতটার সময় চৌদ্দগ্রামের পদুয়া গুনবতী সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ গুনবতী ইউনিয়নের ফুলের নওড়ী গ্রামের হাফেজ মো. হানিফের পুত্র।

দুর্ঘটনাকবলিত সিএনজি গাড়ির মালিক শাহাদাত বেপারী জানান, বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে গ্যাস নেওয়ার জন্য পদুয়া রাস্তার মাথায় যাওয়ার পথে অজ্ঞাত কারনে ব্র্যাক অফিসের সামনে সিএনজি গাড়িটি উল্টে সবুজের গায়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এএসআই রেজাউল জানান, দুর্ঘটনার বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি।