চৌদ্দগ্রামে ১২টি ককটেলসহ একজন আটক
আজকের কুমিল্লা ডট কম :
December 23, 2018
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার রাতে ১২টি ককটেলসহ ইয়াছিন নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে। তার মুন্সিরহাট বাজারে ফয়সাল মেডিকেল নামের একটি দোকান রয়েছে।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াছিনের হেফাজতে থাকা ১২টি ককটেলসহ তাকে দোকান থেকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।