,

চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2017
news-image

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ

চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ফাল্গুনকরায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন কবিরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল মিয়াজী। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য আবদুল মোমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামিম হোসেন নয়ন, উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন, এম দিদার, পৌর যুবদল নেতা কামাল মজুমদার, ওয়ার্ড যুবদলের সভাপতি নুর মুহাম্মদ, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, য্বুদলের শহিদ, স্বপন, কাইয়ুম, হোসেন, ওয়ার্ড ছাত্রদল নেতা ওসমান, ফয়সাল, শাহিন, শুভ, শিপন, হাসান, নিয়ল প্রমুখ।