,

দাউদকান্দিতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল পাচাঁরের সময় র‌্যাবের হাতে যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ট্রাভেল ব্যাগে করে অভিনব কায়দায় ফেন্সিডিল পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয় এবং উক্ত ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২০১ (দুইশত এক) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার চান্দিনা থানার বানিয়াচং গ্রামের ফজলুল হক সরকারের ছেলে মোঃ আতিকুর রহমান (২৯)।

আটককৃতমাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।