,

দাউদকান্দিতে ৫ হাজার ইয়াবাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2018
news-image

 

জাকির হোসেন হাজারিঃ
দাউদকান্দিতে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে গৌরীপুর-হোমনা সড়কের আঙ্গাউড়া দেশ হাসপাতালের সামনে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ গোপন সংবাদের ভিত্তিতে তিতাসগামী মুরগীর পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে তিতাস উপজেলার বন্ধরামপুর গ্রামের হারুনুর রসিদের ছেলে চালক আল আমিন(৩৩) ও একই উপজেলার উত্তর আকালিয়া গ্রামের শান্তি মিয়ার ছেলে হেলপার আসিফ হোসেন(১৯) আটক করে।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের চালান বহন করে আসছে।