,

দেবিদ্বারে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর ঢাকার মহা-সমাবেশে অংশগ্রহন

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2018
news-image

মোঃ জামাল উদ্দিন দুলালঃ
“শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ” এই শ্লোগানকে ধারন করে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু’র নির্দেশে এবং কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ডাঃ ফিরোজ আহম্মেদ’র নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলা সদর থেকে ঢাকার মহা-সমাবেশ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

এসময় ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর জাতীয় পার্টি’র সভাপতি ও জেলা জাতীয় পাটি’র নেতা মোসলেহ উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য মো. ফরিদ মিয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি’র যুগ্ন সাধারন সম্পাদক জাবেদ আহম্মেদ নবী, মো. আবুল কাশেম, দেবিদ্বার উপজেলা জাতীয় পার্টির নেতা মো. মনিরুজ্জামান মনির, মো. তুহিন মেম্বার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি’র নেতা মোঃ আবুল কাশেম, দেবিদ্বার উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ সেলিম মিয়া, পৌর যুবসংহতির আহবায়ক মো. মোশারফ হোসেন, উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টি’র যুগ্ন আহবায়ক বশির আহম্মেদ , উপজেলা জাতীয় ছাত্রসমাজ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার পৌর জাতীয় ছাত্রসমাজ আহবায়ক একেএম তায়্যিম আলম সরকার, মোঃ ইমন, ইমরান সরকারসহ আরো অনেকে।