,

দেবিদ্বারে মফিজ উদ্দিন আহমেদ এতিম খানায় পোশাক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2019
news-image

 

 

মো. জামাল উদ্দিন দুলাল :

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে প্রাক্তন শিক্ষা মন্ত্রী মফিজ উদ্দিন আহমেদ এর এতিম খানায় বুধবার বিকেল সাড়ে ৩টায় এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩নং ওয়ার্ড কমিশনার আঃ আউয়াল কাশেম এর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম (ভিপি কামাল)।

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, ৬নং ফতেহাবাদ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন

অত্র এতিম খানার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজ সেবক মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. সফিকুল ইসলাম, মো. সামছুল হক, মো. নুরুমিয়া, মো. আঃ হামিদ সহ আরো অনেকে প্রমূখ।