,

দেবিদ্বারে সাংবাদিককে প্রকাশ্যে মারধর করলেন আ’লীগ নেতা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নিন্দা প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়িতে ইফতার বিতরণ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করতে গেলে  পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেয়ারপারসনের ভাতিজা ও মৃত আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবুর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময় ও কুমিল্লার কাগজের  উপজেলা প্রতিনিধি শাহীন আলম। সাংবাদিক শাহীন আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা  প্রকাশ করে আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত সাংবাদিক শাহীনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সাংবাদিক শাহীন আলম জানান, সাইফুল ইসলাম বাবু একজন সন্ত্রাসী।  সে দেবিদ্বার উপজেলা সদর বাজারে এবং সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজিতে লিপ্ত। আমি বিভিন্ন সময় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সোমবার সন্