শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে আওয়ামী লীগ নেতা করিম গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা দেবীদ্বার নিউমার্কেট কলেজ রোডে স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামের স্বর্ণকার পাড়ার মৃত ফজর আলীর ছেলে এবং বরকামতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার ভোর রাতে স্থানীয়রা আ. করিম মেম্বারকে বাড়িতে দেখতে পেয়ে জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার এস আই মো. শাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে করিম মেম্বারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে কুমিল্লা ৪নং আমলী আদালতে হাজির করলে আদালতের সিনিয়র বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার কলেজ রোডে স্কুলছাত্র আবু বকরকে (১৬) হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।

ওই ঘটনায় শিক্ষার্থী আবু বক্করের বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মেম্বার।

এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শাদাত হোসেন জানায়, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা করিম মেম্বারকে ধরে এনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি। ভিডিও ও স্থির চিত্র দেখে স্থানীয়রা তাকে আবুবকর হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি বলে শনাক্ত করেন।

আর পড়তে পারেন