,

গজারিয়া একতা ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন গজারিয়া একতা ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার বেলা সাড়ে ১১ টায় গজারিয়া একতা ক্লাবের নিজস্ব কার্যালয়ে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়।

এই সময় গজারিয়া একতা ক্লাবের সহ-সভাপতি মোহান্মদ শরিফ খাঁন আকাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তমাল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল পিয়ারলেস হসপিটাল পরিচালক বিনয় সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল গজারিয়া একতা ক্লাবের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী শাহ-আলম খাঁন,দুবাই প্রবাসী রফিকুল ইসলাম,চন্দন পদ সরকার,ক্লাবের সদস্য সাইদুল,মনির,জয়,সবুজ,আনাচ,রাসেল,
আলামিন,হাসান,রুবেল,মোবারক,স্বপন,রুবেল খাঁন,জনি,সৌরভ,রাসেল রানা এবং এলাকাবাসী উপস্থিত ছিল।