,

নগরীর শাসনগাছায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা নগরীতে  অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) ভোররাতে  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি দল নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন, নগরীর শাসনগাছা এলাকার আশিক (৩০), আরিফ (২৭), ইলিয়াছ (৩৫), মুরাদনগর উপজেলার সালাহ উদ্দিন টিপু (২২) ও ফেনী জেলার ছাগলনাইয়ার আলী নূর ওরফে সুজন (২৫)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম জানান, একদল সশস্ত্র ডাকাত  নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে  একটি পাইপগান, ১ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, ৩টি চাকুসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।