,

নবীনগরে এইচ.এস.সি পরীক্ষার এক প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ পাশ করেনি। ওই কলেজ থেকে এবার ১৩ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ জনই ফেল করে।

এছাড়া তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ ৮১.৮২%, আলিম উদ্দিন জোবেদা ডিগ্রি কলেজ ৭৪.৮৯%, লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ ৬৯.৬২%, সুর-সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজ ৬৬.১৯%, সলিমগঞ্জ ডিগ্রি কলেজ ৫২.৪২%, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ ৪৫.৪৯%, নবীনগর সরকারি কলেজ ৩৪.১২%, জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ১২.৭৩%, বীরগাঁও স্কুল এন্ড কলেজ ১০.৭১%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন জানান, কৃষ্ণনগর আব্দুল জব্বর স্কুল এন্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষা দিয়ে ১৩ জনই ফেল করে। পুরো উপজেলায় জিপিএ- ৫ পেয়েছে ১১ জন।