,

নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের হোসেন মিয়ার মেয়ে আরিশা (২) পানিতে ডুবে মারা গেছে। বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরে খেলা করার সময় পানিতে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সায়েমুল হুদা আরিশাকে মৃত ঘোষণা করেন।