,

নাঙ্গলকোটে অটোরিক্সার চাপাঁয় প্লে-গ্রুপের শিক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2017
news-image

কামাল হোসেন জনি,নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সার চাপাঁয় মোঃ ইলিয়াছ কাঞ্চন(৫) নামের প্লে-গ্রুপের এ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুর পৌণে ২টায় উপজেলার শ্রীহাস্য এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মোঃ ইলিয়াছ কাঞ্চন উপজেলার জোড্ডা ইউনিয়নের সংকরপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শিশু মোঃ ইলিয়াছ কাঞ্চন শ্রীহাস্য এলাকায় নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। আজ জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় সিএনজি চালিত অটোরিক্সার চাপাঁয় শিশুটির মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সোহেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।